
হাসনাত তুহিন ফেনীঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনী মহিপালে হত্যার ঘটনায় নয়টি মামলার এজাহারনামীয় পলাতক আসামী সফিকুল ইসলাম সম্রাট’কে বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রাম হালিশহর থেকে গ্রেফতার করেন ফেনী ডিবিপুলিশ।
গ্রেফতার আসামি হলেন, ফেনী সদর উপজেলার ১নং শশর্দী ইউনিয়নের উত্তর জাহানপুর (পাটোয়ারী বাড়ীর) খুরশিদ আলমের ছেলে সফিকুল ইসলাম সম্রাট (২৮)।গ্রেফতারকৃত সম্রাট ০১নং শশর্দী ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানাযায়, গত ০৪/০৮/২০২৪ইং তারিখে ঘটনার সিসিটিভি ফুটেজে উক্ত গ্রেফতারকৃত আসামীকে ঘটনার সহিত জড়িত মর্মে দেখা যায়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে উক্ত ঘটনার হত্যাকান্ডের সহিত জড়িত ছিল মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...