
হাসনাত তুহিন ফেনী:- ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪ মন পলিথিন জব্দ ও কারখানা মালিকের ৩০ হাজার টাকা জারিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম এ জরিমানা করেন। সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম মঙ্গলবার বিকেলে পলিথিন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হয়।
এ সময় ফেনীর রামপুর এলাকায় অবস্থিত ফেনী প্রিন্টিং এন্ড প্যাকেজিং এ অভিযান চালিয়ে উৎপাদন করা আবস্থাতে ১৬০ কেজি পলিথিন পাওয়া যায়। পলিথিন উৎপাদন করার অপরাধে কারখানার মালিক সালেউদ্দিন টিপুকে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যজিষ্ট্রেট মো: জাহাঙ্গীর আলম ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এবং ১৬০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সিনিয়র কেমিস্ট মো: তানবীর হোসেন,পরিদর্শক শাওন শওকত অনিক, নমূনা সংগ্রহ কারী জাহাঙ্গীর আলম, জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতা সবাইকে সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...