
আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ ইয়াবাসহ আরিফুল ইসলাম আরিফ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
আজ ২৬ মে বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে আটক করে। আটককৃত আরিফুল ইসলাম ফেনী পৌরসভার সুলতান পুর গ্রামের আলী এরশাদের ছেলে।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদে মাদক মজুদের খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্ব একটি টিম কবিরাজ দিঘির নিজামের ভাড়াটিয়া আরিফুল ইসলামকে সুলতানপুর উকিল বাড়ি সংলগ্ন রাসেদের চায়ের দোকানের সামনে রাস্তার উপর বিধি মোতাবেক সাক্ষীদের সামনে তল্লাশি করে আসামির পরিহিত প্যান্টের ডান পকেটে একটি ছোট নীল পলি প্যাকেটের ভিতর অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৪০পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয় ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে ও আসামীকে থানায় হস্তান্তর করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, আমাদের ডিপার্টমেন্টের কোন বন্ধ নেই আমরা নিয়মিত মাদক নিয়ন্ত্রণে কাজ করছি এরই ধারাবাহিকতায় আজ সুলতান পুর এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম কে ইয়াবাহ গ্রেফতার করতে পারি। আরিফ দীর্ঘ দিন ইয়াবা ব্যবসায় জড়িত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...