• অপরাধ চট্রগ্রাম
  • ফেনী‌’র ইয়াম্মী ফুড প্রোডাক্টস এন্ড হা‌জির বেকা‌রী‌র ৮০ হাজার টাকা জ‌রিমানা

ফেনী‌’র ইয়াম্মী ফুড প্রোডাক্টস এন্ড হা‌জির বেকা‌রী‌র ৮০ হাজার টাকা জ‌রিমানা

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ , ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন ফেনী:- জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, ফেনী জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে ফেনী শহরের শা‌ন্তি কোম্পা‌নি রোড এলাকায় তদারকি অ‌ভিযান পরিচা‌লনা করা হয়।

৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে অ‌ভিযানের সময় দেখাযায় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, কেক তৈ‌রি‌তে রংযুক্ত খব‌রের কাগজ ব‌্যবহার, রংযুক্ত করমচা‌কে চে‌রি ফল হি‌সে‌বে ব‌্যবহার, নিম্নমা‌নের লবণ ব‌্যবহার, তৈ‌রিকৃত দধি ও রসমালাই‌য়ে উৎপাদন ও মেয়াদ উ‌ল্লেখ না করে ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ঐ এলাকার মেসার্স ইয়াম্মী ফুড প্রোডাক্টস এন্ড হা‌জির বেকা‌রী‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ অ‌ধিদপ্ত‌রের প্রশাসনিক এখ‌তিয়া‌রে ৮০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অপরা‌ধের সা‌থে সম্পৃক্ত খব‌রের কাগ‌জে মোড়া‌নো কেক, রং‌মি‌শ্রিত করমচা ও বা‌সি মি‌ষ্টি জব্দ ক‌রে ধ্বংস করা হয়। করণীয় ও বর্জনীয় বিষ‌য়াবলী লি‌পিবদ্ধ ক‌রে দেওয়া হয়।

স‌চেতনতা বৃদ্ধির জন‌্য লিফ‌লেট বিতরণ করা হয়। বেলা সা‌ড়ে ১১টা থে‌কে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, ফেনী জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অ‌ভিযান চ‌লে।

এ‌তে জেলা নিরাপদ খাদ‌্য অ‌ফিসার শামসুল আ‌রেফীন এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম অংশগ্রহণ করেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে জান এ-ই কর্মকর্তা।