
নতুন বছরের শুরুটা হতাশাজনক হলেও অবশেষে জয়ের মুখ দেখল আল নাসর। ২০২৬ সালের চতুর্থ ম্যাচে এসে সৌদি প্রো লিগে আল শাবাবকে ৩–২ গোলে হারিয়ে বছরের প্রথম জয় তুলে নেয় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
শনিবার রাতে আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই একটি করে আত্মঘাতী গোল করে। তবে নাটকীয় এই লড়াইয়ের শেষ হাসি ছিল আল নাসরেরই।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটে জোয়াও ফেলিক্সের ক্রস প্রতিহত করতে গিয়ে আল শাবাবের ডিফেন্ডার সাদ ইয়াসলাম বল নিজের জালেই জড়িয়ে দেন। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। আবারও ফেলিক্সের তৈরি করা সুযোগে কিংসলে কোমান চোখধাঁধানো ওভারহেড কিকে গোল করেন।
দুই গোল হজমের পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আল শাবাব। ৩১ মিনিটে ডান প্রান্ত থেকে হাম্মাম আল হাম্মামির ক্রসে বল ক্লিয়ার করতে গিয়ে আল নাসরের ডিফেন্ডার মোহামেদ সিমাকান আত্মঘাতী গোল করলে ব্যবধান কমে আসে।
বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল শাবাব। মাঝমাঠে ইয়ানিক কারাসকোর নিয়ন্ত্রণে ছন্দ পায় তারা। তার বাড়ানো থ্রু পাস থেকে কার্লোস জুনিয়র ৫৩ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান।
দুই গোল পিছিয়ে থেকেও সমতায় ফেরায় আত্মবিশ্বাস পায় আল শাবাব। তবে ভিনসেন্ট সিয়েরো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের মোড় ঘুরে যায়। দশজনের দলে পরিণত হওয়ায় চাপে পড়ে অতিথিরা।
সংখ্যাগত এই সুবিধা কাজে লাগিয়ে আক্রমণ জোরদার করে আল নাসর। ৭৬ মিনিটে ঘারিবের নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকলে নিশ্চিত হয় আল নাসরের জয়।
এই জয়ের ফলে ১৫ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের থেকে তারা পিছিয়ে আছে চার পয়েন্ট।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত