
চলতি বছরে আরও কয়েকটি প্রতিষ্ঠান ব্যক্তি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।
আজ (বৃহস্পতিবার) সকালে বন্ধ পাটকল পুনরায় চালু করার লক্ষ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদ অলস পড়ে থাকার ফলে এখন দায়ে পরিণত হয়েছে, এগুলোকে আবার সম্পদে পরিণত করতে কাজ করছে সরকার। পাশাপাশি, প্রাইভেট সেক্টরকে নতুন বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে। এতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা থাকবে বলেও জানান মন্ত্রী।
তৈরি পোশাক শিল্পের রফতানি কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের কারণে পোশাক রফতানি গতি পায়নি। এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের ট্যারিফের জন্য বৈশ্বিক ব্যবসার মন্দা ভাবও বাংলাদেশের পোশাক রফতানিতে প্রভাব পড়ছে। বিশ্বব্যাপী চলমান সমস্যা কেটে গেলে পোশাকের রফতানি বাড়বে।
আজ সকালে টিকে গ্রুপের সাথে চুক্তি সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ১৪ দশমিক ৮০ একর জমি লিজ প্রদান করা হয় টিকে গ্রুপকে৷ এতে প্রতিষ্ঠানটি ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে ৷ এতে কাজের সুযোগ পাবে ৩ হাজার কর্মী।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...