
নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তামিম মোল্যা (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তামিম মোল্যা উপজেলার তুলরামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের দাউদ মোল্যার ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতেন।
স্থানীয় চাপড়া গ্রামের লিটন বিশ্বাস ও পুলিশ সূত্রে জানা গেছে, তামিম মোল্যা নামে ওই যুবক ঢাকায় একটি কোম্পানিতে চাকুরি করতেন। শনিবার রাতে ঢাকায় নিজ কর্মস্থল থেকে তার গ্রামের বাড়ি নড়াইলের তুলরামপুর ইউনিয়নের চাচড়াতে মোটরসাইকেল যোগে ফিরছিলেন তিনি।
প্রতিমধ্যে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের তুলরামপুর ব্রিজে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিং এর সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি জাফর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...