
নড়াইলের কালনা-যশোর মহাসড়কে যাত্রিবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম ইমদাদুল মোল্যা (৪০)।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার চৌগাছা বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমদাদুল মোল্যা সদর উপজেলার বুড়িখালি গ্রামের জামাল মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,মঙ্গলবার সকালে ইমদাদুল মোল্যা চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে মোটরসাইকেল যোগে কালনা-যশোর মহাসড়ক দিয়ে নিজ বাড়ি বুড়িখালির দিকে যাচ্ছিলেন।
এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রিবাহী বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...