
বাহাত্তরের সংবিধান পাকিস্তান আমলে হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
তিনি বলেন, ‘১৯৭২ সালের সংবিধান বাংলাদেশের নির্বাচিত কোনো সংসদে নয়, বরং ১৯৭০-এর পাকিস্তানের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদ কর্তৃক অনুমোদিত সংবিধান।’
শনিবার রাজধানীর বনানীতে সংবিধান সংস্কারে প্রস্তাবনা শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে ববি হাজ্জাজ এসব কথা বলেন।
এনডিএম চেয়ারম্যান বলেন, ‘এখানে মুজিববাদকে কায়েম করতে আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা এবং রাজনৈতিক দূরভিসন্ধির বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, যা গত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনার দানবীয় ফ্যাসিস্ট সরকার পূর্ণতা দিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা পরিবর্তিত সংবিধানে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর মধ্যে ভারসাম্যপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজনীয় ধারা এবং বিধিমালা সংবিধানে সংযোজিত দেখতে চাই যা মুক্তিযুদ্ধের তিনটি মূলনীতিকে ধারণ করবে, ছব্বিশের গণঅভ্যুথানের স্বপ্নকে বাস্তবায়িত করবে এবং ফ্যাসিবাদকে চিরতরে রুখে দেবে।’
‘ভবিষ্যতে ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর ও সংবিধানের যেকোনো ধারাকে সংশোধনযোগ্য করার’ দাবি জানান তিনি ববি হাজ্জাজ।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...