
আকাশ সাহা,সালথাঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন,“বিএনপি কখনও কারো বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না। আমার জন্মের পর থেকে আমি দেখেছি, আমার বাবা এবং বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কখনো বিরোধী দল বা ভিন্ন মতের মানুষকে জেলে ভরেননি এবং কাউকে অত্যাচার করেননি।”
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “আমি আমার জীবনজুড়ে আপনাদের পাশে থাকবো। আমার বাবার মৃত্যুর পরও আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এখানে সবাই নিরাপদ—সব ধর্ম, দল ও মতের মানুষ নিরাপদ। সালথা ও নগরকান্দার মসজিদ ও মাদ্রাসাগুলোর সমস্যার সমাধানে আমার বাবা সর্বদা আলেমদের পাশে ছিলেন।”
তিনি আরও বলেন, “তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, যখন বিএনপি সরকার গঠন করবে, তখন প্রত্যেক মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা সরকার থেকে ভাতা পাবেন। এটা অন্য কোনো সরকারের সময় হয়নি।” শামা ওবায়েদ সালথার মানুষকে সতর্ক করে বলেন, “আমাদের মাটিতে দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনিয়মকে রোধ করতে হবে। আমাদের মা-বোনদের এবং ছোটদের সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। এজন্য ১২ তারিখে ‘ধানের শীষ-এ ভোট দিন।”
মোঃ কাওছার মাতুব্বরের সভাপত্তিত্বে ও বিশিষ্ঠ সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান হাবিব, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মনির মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, এ্যাড. লাভলু, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, জেলা যুবদল নেতা এ আর লিটন, তৈয়াবুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমূখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...