
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামে জলবায়ু সংবেদনশীল মডেল গ্রামে উত্তম অনুশীলন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট বৃহস্পতিবার ভাদেরটেক গ্রামে এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন মোবিলাইজার সাদিকুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দীপঙ্কর দে।
উত্তম অনুশীলন বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এফআইভিডিবি ‘র কার্যক্রমগুলো প্রশংসিত।
উপস্থিত সদস্যদের বলেন, ক্ষুদ্র পরিসরে হলেও প্রতিটি বাড়িতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য শাক-সবজি চাষ করা প্রয়োজন এবং পুরুষের পাশাপাশি নারীদের আয়বর্ধনমূলক কাজে অংশগ্রহণে উৎসাহ দেন। পরিশেষে, তিনি উত্তম অনুশীলন পদ্ধতি গুলো পরিদর্শন করেন।
সভায় উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা নাজমুল হাকিম, প্রাণী সম্পদ অফিসের ফিল্ড সহকারি নিলয় তালুকদার, মনিটরিং এন্ড ইভালোয়েশন অফিসার ইয়াকুব আলী, ইউনিয়ন মোবিলাইজার নাজমা বেগম, ফয়সল আহমদ প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...