• ঢাকা দেশজুড়ে
  • বীর মুক্তিযোদ্ধা মীর কাসেম নুরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

বীর মুক্তিযোদ্ধা মীর কাসেম নুরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ , ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

বীর মুক্তিযোদ্ধা মীর কাসেম নরের গ্রামের বাড়ি বার্তা, ডাকঘর : আটিগ্রাম উপজেলা ও জেলা : মানিকগঞ্জ। মরহুমের বড় ভাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর কাশেম গোলাপের ছোট ভাই।

মরহম বীর মুক্তিযোদ্ধা মীর কাসেম নুর গতকাল (২৮শে এপ্রিল ২০২৫ ইং) সকাল আনুমানিক ১০টার সময় মানিকগঞ্জ বাজার থেকে বাসায় যাওয়ার পথে স্বর্ণকার পট্টি, ব্যাটারি চালিত রিক্সা উল্টে গিয়ে মারাত্মক ভাবে আহত হন।

পরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হইলে রাতে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাত ৮টায় ঢাকা সোহরাওয়ার্দী হৃদরোগ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে আনুমানিক রাত ১-৩০মি;সময় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)
মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

আজ( ২৯শে এপ্রিল ২০২৫ ইং ) মঙ্গলবার মরহুমের গ্রামের বাড়ি বার্তা, আটিগ্রাম, মাছুরী কবরস্থানে সকাল ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদার পর স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত থেকে সম্মানিত করেন মেহেদী ইমাম সহকারি ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং মোঃ আব্দুর রহিম, ইন্সপেক্টর-( এ বি) মানিকগঞ্জ পুলিশ মানিকগঞ্জ।

মরহুম বীর মুক্তিযোদ্ধা মীর কাসেম নুরের রাষ্ট্রীয় মর্যাদায় এবং জানাজায় অংশ নেন এলাকার শত শত সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন,বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধার নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাহা উদ্দিন ,বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা
গোলাপ খান প্রমূখ।

বীর মুক্তিযোদ্ধা মীর কাসেম নরের মৃত্যুতে যুদ্ধকালীন মুজিব বাহিনী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখা এবং মানিকগঞ্জ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে।

সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছে।