বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক এর উদ্যোগে কপিলমুনি ইউনিয়নের হাবিবনগর চৌরাস্তা মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।