বেগমগঞ্জের খালেদা জিয়া রোগ মুক্তি ও নেতাদের মৃত্যুতে দোয়া 

প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ , ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মুহাম্মদ সুমন ভূঁইয়া,নোয়াখালীঃ বেগমগঞ্জের ১০ নং নরোত্তমপরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং প্রবীন রাজনীতিবিদ ৫ নং ওয়ার্ডের প্রয়াত বিএনপি নেতা হাজী আব্দুল হক ও মোঃ মজল হকের মৃত্যুতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবক দলের আয়োজনে শোক সভা ও মিলাদ  মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির স্থায়ী অফিসে।

উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক উল্লা পাটোয়ারীর সভাপতিত্বে ইউনিয়ন যুবনেতা ও ইউনিয়ন যুবদলদলের সভাপতি পদপ্রার্থী ইয়াছিন মিঝির পরিচালনায় উক্ত শোক সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,  ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তপন, ঢাকার বিশিষ্ট ব্যবাসয়ী ফকরুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির আহম্মদ, ইউনিয়ন বিএনপির মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ সুমন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপি সহসভাপতি ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন চৌধুরী, সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ স্বপন,  ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ সোলেমান,   আহম্মদ,  ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,  ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলা উদ্দিন, যুবনেতা জহির, সাদ্দাম, সবুজ,  ছাত্রদল নেতা শাকিল, সেচ্চাসেবক দলের মোঃ ইকবাল হোসেন সোহেল, মোঃ জুয়েল, তুষার  সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর