
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত শহর বেনাপোলে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। নির্বাচনী ময়দানে শক্ত অবস্থানে থেকে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বেনাপোলের কৃতি সন্তান, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও দক্ষ ক্রীড়া সংগঠক যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদ।
গত তিন মাস ধরে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লা ও গ্রামে প্রতিদিন তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল) কর্মী-সমর্থকদের সাথে নিয়ে এই প্রচার-প্রচারণা ইতোমধ্যে ব্যাপক সাড়াজাগাতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই ইমদাদুল হক ইমদাদ তার প্রচার দল নিয়ে পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ ৭ নং ওয়ার্ডের গাজীপুর গ্রামে পৌঁছান। ৭ নং ওয়ার্ডে এটি ছিল তার প্রথম দিনের প্রাতিষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রামটি বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর সংলগ্ন হওয়ায় এখানে শ্রমজীবী, কর্মজীবী ও বন্দর সংশ্লিষ্ট মানুষের সংখ্যা অনেক বেশি।
ক্যামেরার ফ্রেমে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, ইমদাদ সাধারণ মানুষের হাত ধরে কুশল বিনিময় করছেন, ঘরে ঘরে গিয়ে প্রবীণ ও বয়োজ্যেষ্ঠদের দোয়া ও আশীর্বাদ নিচ্ছেন এবং তরুণদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক সমাবেশ এবং অফিস পাড়ায় ব্যক্তিগত উদ্যোগে লিফলেট বিতরণ ও স্থানীয়দের সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রতিটি ভোটারের সাথে মতবিনিময় করেন।
বিগত ৩ মাসের নিরবচ্ছিন্ন গণসংযোগের মাধ্যমে ৯টি ওয়ার্ডেই ইমদাদুল হক ইমদাদের ব্যক্তিগত ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কেবল একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং একজন সৎ ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছেন।
গাজীপুর গ্রামসহ বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, পৌরসভার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতকরণে ইমদাদ যে বাস্তবসম্মত প্রতিশ্রুতি দিচ্ছেন, তাতে সাধারণ মানুষ তার ওপর বিশ্বাস রাখছেন। বিশেষ করে বন্দর এলাকার কুলি, দিনমজুর ও ছোট ব্যবসায়ীরা তার মধ্যে অন্যতম।
গণসংযোগে ভোটারদের সাথে মতবিনিময়কালে ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর সংলগ্ন ৭নং ওয়ার্ডটি আমাদের পৌরসভার অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণকেন্দ্র। আপনারা যারা দিনরাত পরিশ্রম করে বন্দরের চাকা সচল রাখছেন, মেহনতি মানুষ ও ছোট-বড় ব্যবসায়ী ভাইদের অবদান এই বেনাপোলের জন্য অপরিসীম।
আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই সুখ-দুঃখের সঙ্গী। মেয়র পদে আমার প্রার্থিতা কোনো ক্ষমতার মোহে নয়; বরং বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে। আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি— আপনারা আমাকে সুযোগ দিলে ৭নং ওয়ার্ডের জলাবদ্ধতা দূরীকরণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির বন্দোবস্ত, সড়ক সংস্কার এবং বন্দর এলাকার শ্রমজীবী মানুষের অধিকার ও নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
৭নং ওয়ার্ডের প্রতিটি ঘরে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান অগ্রাধিকার। আজকের এই প্রথম দিনের প্রচারণায় আপনারা আমাকে যে উষ্ণ অভ্যর্থনা ও বুকে জড়িয়ে ধরে দোয়া দিয়েছেন, তা আমার জীবনের অমূল্য সম্পদ। আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট ও পূর্ণ সমর্থন দিয়ে আমাকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।
এদিকে, প্রচারণা শেষে গণমাধ্যমকে ইমদাদুল হক ইমদাদ জানান, “আমি বেনাপোলেরই সন্তান। এ শহরের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথে আমি জড়িয়ে আছি। মেয়রের চেয়ারটি কোনো ক্ষমতার জায়গা নয়, মানুষের সেবা করার মাধ্যম। জনগণ সুযোগ দিলে বেনাপোলকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশাসিত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব।”
স্থানীয়দের ধারণা, নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ইমদাদুল হক ইমদাদের পক্ষে জনসমর্থনের পাল্লা ততই ভারী হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের