
মো.সাহিদুল ইমলাম শাহীন:- সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বড় ধরনের সাফল্য পেয়েছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদক এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল আটক করেছে বিজিবি সদস্যরা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে টহল তৎপরতা জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গোগা বিওপির একটি আভিযানিক দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ০১ টি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২,০৬,৮০০ (দুই লক্ষ ছয় হাজার আটশত) টাকা।
তিনি আরো বলেন, “সীমান্তে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং চোরাচালান নির্মূল করতে বিজিবি’র এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...