
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৮৯১ এর “বিশেষ সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় সংগঠনটির পরবর্তী নির্বাচনের তারিখ,নির্বাচন পরিচালনা কমিটি নির্ধারণে আহবায়ক কমিটি গঠন এবং নির্বাচন পরিচালনা কমিটি’র নাম ঘোষনা করা হয়।
মঙ্গলবার(২৬ নভেম্বর) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দরের ৭ নং গেইট এবং ৪২ নং গোডাউনের সম্মুখে অবস্থিত শ্রমিকদের বিশ্রামাগার হল রুমে অনুষ্ঠিত ৮৯১ নং এর “বিশেষ সাধারণ সভা”অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির বর্তমান সভাপতি-মো.আক্তার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শ্রম অধিদপ্তরের কর্মকতা (খুলনা)র গণেশ চন্দ্র বসু।
বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি,বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮৯১ এর সদস্য-আমির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সচিব-মো.রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে ৮০০ শ্রমিক সম্বলিত সংগঠনটির বর্তমান কার্যপ্রনালী ও হিসাব-নিকাশ নিয়ে স্বাগতিক বক্তব্য রাখেন ৮৯১ এর সভাপতি-মো.আক্তার হোসেন।

এ সময় সাধারণ সদস্যদের মধ্য হতে বক্তব্য রাখেন সদস্য-আসাদুজ্জামান আসাদ।
স্বাগতিক বক্তব্যে মতামত দেন-৮৯১ এর সাধারণ সম্পাদক-মাকসুদুর রহমান রিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক-সাহাবুদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে উত্থাপিত হওয়া সংগঠনটির বিভিন্ন কর্মপরিকল্পনা এবং শ্রমিকদের সুবিধা-অসুবিধার বিষয়ের উপর বক্তব্য দেন বিশেষ অতিথি-এ কে এম আতিকুজ্জামান সনি,মো.সহিদ আলী।
সভায় উপস্থিত সকল শ্রমিক সদস্যদের সম্মতিতে ঘোষিত নির্বাচন আহবায়ক কমিটি,নির্বাচন পরিচালনা কমিটি ও নির্বাচনের তারিখ নিন্মে দেওয়া হলো-
আহবায়ক কমিটিতে আছেন-আহবায়ক,মো. মাকসুদুর রহমান রিন্টু,যুগ্ম-আহবায়ক-মো.লিটন হোসেন,সদস্য-মো.শহিদুল ইসলাম,সদস্য-মো.আবেদার রহমান ও সদস্য-মো.শাহাবুদ্দিন।
নির্বাচন পরিচালনা কমিটিতে আছেন-প্রধান নির্বাচন কমিশনার এ,কে,এম আতিকুজ্জামান সনি,নির্বাচন কমিশনার-মোহাম্মাদ আলী,নির্বাচন কমিশনার-মো.রেজাউল ইসলাম।
নির্বাচনের তারিখ-২৮ ডিসেম্বর/২০২৪ ইং রোজ “শনিবার”।
সময়-সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত(বিরতিহীন
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...