
বেসরকারি বাজার প্রতিষ্ঠা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। পাশাপাশি বাজার পরিচালনায় সুশৃঙ্খল এবং সুষ্ঠু ব্যবস্থাপনা আনার লক্ষ্যে প্রণীত খসড়া প্রবিধান প্রণয়ন ও চূড়ান্তকরণের জন্য কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।
রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এই ৮ সদস্যের কমিটি অনুমোদন দিয়ে অফিস আদেশ জারি করেন।
ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবং সদস্যসচিব করা হয়েছে ডিএনসিসির রাজস্ব কর্মকর্তাকে।
কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা, ডিএনসিসির সচিব আইন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) এবং উপপ্রধান রাজস্ব কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত