• চট্রগ্রাম দেশজুড়ে
  • বৈসু-সাংগ্রাই-বিঝু উপলক্ষে উদ্যোক্তা মেলা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

বৈসু-সাংগ্রাই-বিঝু উপলক্ষে উদ্যোক্তা মেলা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ , ২২ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

বৈসু-সাংগ্রাই-বিঝু উৎসব উপলক্ষে নারী উদ্যোক্তা নেটওয়ার্কের আয়োজনে খাগড়াছড়িতে ২১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাটি বাস্তবায়নে সহযোগিতা করছে ILO বাংলাদেশ-এর ProGRESS প্রকল্পের অর্থায়নে পরিচালিত CJII প্রকল্প, জাবারাং কল্যাণ সমিতি ও TAMS প্রকল্প, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি।

আজ শনিবার (২২ মার্চ) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের সূর্যশিখা ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মেলা পরিদর্শন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন।

মেলা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন, এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা এবং মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

উদ্যোক্তা মেলায় মোট ৪৫টিরও বেশি স্টল রয়েছে, যেখানে বাঙালি ও পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও নানান ধরনের খাবারের পণ্য প্রদর্শিত হচ্ছে।

এর আগে, শুক্রবার (২১ মার্চ) বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হয়ে মেলার উদ্বোধন করেন পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।

মন্তব্য লিখুন