
ফরিদপুরের বোয়ালমারীতে ৬ জনের বিরুদ্ধে মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে পাশ্ববর্তী সালথা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ আবুল বাশার (৫৪), ও একই গ্রামের মোহাম্মদ আজাদ খাঁ (৩৫)।
থানা সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারি জেলার বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের মো. ইউনুস বিশ্বাস ফরিদপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল আদালতে ৬ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বোয়ালমারী থানায় প্রেরণ করেন। তদন্ত শেষে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন/২০১২ এর ৬/৭/৮/১০ ধারায় রোববার (৯ মার্চ) সকালে বোয়ালমারী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামালার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আব্দুর রশিদ জানান, শনিবার দিনগত গভীর রাতে সালথা থানার বাহিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবুল বাশার (৫৪) ও মোহাম্মদ আজাদ খাঁকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...