
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত (২২শে)ডিসেম্বর সোমবার ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ইউএসএর সভাপতি আতাউর রহমান সেলিম।বিশেষ অতিথিবৃন্দ ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ছফদর নুর,আজিজুর রহমান বোরহান,বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,আব্দুস শহীদ,সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ,মাহবুব আলম,এডভোকেট নাসির উদ্দীন,সহ-সভাপতি লোকমান হোসেন লুকু,বীরমুক্তিযোদ্ধা মন্জুর আহমদ,সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম।
শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জালাল চৌধুরী এবং গীতা পাঠ করেন সুরজিত কিশোর চৌধুরী।
প্রথমে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি শামীম আহমেদ।
বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত,কাজী রবিউজ্জামান,সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম,সাব্বির আহমেদ,শেখ অলি আহাদ,রেজা আব্দুল্লাহ প্রমুখ।অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
আলোচনা পর্ব শেষে মহান মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শন করে অবদানের জন্য সম্মাননা প্রদান করে সম্মানিত করা হয় ৬জন বীরমুক্তিযোদ্ধা কে।বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন বাবুল চেয়ারম্যান,সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত