
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় চলমান বাণিজ্য মেলা এবার নতুন আঙ্গিকে আয়োজন করা হয়েছে, যা ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় ও বিভিন্ন জেলা পর্যায়ের ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শনের পাশাপাশি ভিন্নধর্মী অফার, ডিসকাউন্ট ও বিশেষ আয়োজনের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করছেন।
এবারের মেলার অন্যতম আকর্ষণ হলো “ডিসকাউন্ট আওয়ার”, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে। শিশুদের জন্য রয়েছে বেবীরেল ২টি,ট্রন একটি,নগরদোলা,জাদু, ম্যাজিক শো ও ক্যারিশম্যাটিক কার্টুন শো, যা পুরো পরিবারকে মেলায় আকৃষ্ট করছে।
ব্যবসায়ীরা বলছেন, মেলার নতুনত্ব ও ক্রেতাদের জন্য বিশেষ অফার চালু করায় বিক্রি বেড়েছে। মেলায় আগত এক দর্শনার্থী বলেন, “এবারের মেলা আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়, কেনাকাটার পাশাপাশি পরিবার নিয়ে ভালো সময় কাটানোর সুযোগ পাচ্ছি।”
বাণিজ্য মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে মোঃ স্বপন মিয়া জানান মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ছাত্র দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।গত ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে আগামী ৫ মার্চ পর্যন্ত চলবে এই বাণিজ্য মেলা।
ব্রাহ্মণবাড়িয়া বাণিজ্য মেলা এবারের ব্যতিক্রমী উদ্যোগের ফলে ক্রেতা-দর্শনার্থীদের মাঝে দারুণ উদ্দীপনা সৃষ্টি করেছে। স্থানীয় ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় সুযোগ, পাশাপাশি ক্রেতাদের জন্য এটি এক আনন্দদায়ক কেনাকাটার অভিজ্ঞতা
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...