
আমিনুল ইসলাম আহাদঃ কারখানার পরিত্যক্ত পণ্য কেনা নিয়ে বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নন্দনপুর গ্রামে বিসিক শিল্পনগরীতে নিলামের পণ্য কেনা নিয়ে এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি ঘর-বাড়িতে হামলা ও ভাঙচুর এবং খড়ের গাদায় আগুন দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নন্দনপুরে অবস্থিত বিসিক শিল্পনগরীর ডেকো ফুড নামে একটি বিস্কুট তৈরির কারখানায় বিস্কুটের গুড়াসহ পরিত্যক্ত মালামাল নিলামে বিক্রির কথা ছিল।
এসব পণ্য কেনা নিয়ে বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন ও পার্শ্ববর্তী সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির খন্দকার বাকবিতণ্ডায় জড়ান। এ ঘটনায় ওই দুই নেতার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি ঘর-বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।এঘটনার
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের