
আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয়া: গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে কালিকচ্ছ বাজারে সংঘটিত গোষ্ঠীগত মারামারি ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে।
একই অভিযানে পৃথক একটি চুরির মামলায় চোরাই মালামালসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
০সরাইল থানা পুলিশ জানায়, কালিকচ্ছ বাজারে সংঘটিত গোষ্ঠীগত সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে মো. জুনাইদ (২৯), মো. চাঁন মিয়া (৫০) এবং আশরাফুল ইসলাম (২২)-কে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ অভিযানের নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) ফারুক আহাম্মদ।
এদিকে সরাইল থানার মামলা নং-৪৩, তারিখ ২৯ জুন ২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা চুরির মামলায় চোরাই মালামালসহ রাসেল মিয়া (২২) ও পাবেল মিয়া (২০)-কে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) কাজী শামীম হোসেন।
সরাইল থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলার তদন্ত চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের