
ব্রাহ্মণবাড়িয়ার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিজিএমইএর মাধ্যমে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বুধবার ৩ জুন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে জেলা পরিষদের অর্থায়নে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন কর্মঠ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমাদের সমাজ ব্যবস্থার কারণে এখনও অনেক মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়।
এর ফলে তারা পরিবার ও সমাজে নানা ধরনের অবহেলার শিকার হন। নারীদের মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। বিজিএমইএর সহযোগিতায় সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে নারীরা কর্মসংস্থানের সুযোগ পেয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন।
এসময় তিনি নারীদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য জেলায় শিল্পপার্ক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কাদির মিয়া।
অনুষ্ঠানের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, পুরুষেরা হাড়ির খবর জানেনা। হাড়ির খবর রাখেন ঘরের নারীরা। ঘরের নারীরা সাবলম্বী হলে ঘরে এবং সমাজে মূল্যায়িত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন প্রমুখ।
অনুষ্ঠানে সেলাই মেশিন প্রাপ্ত নারীদের পক্ষে বক্তব্য রাখেন ইয়াসমিন আক্তার ও নারী উদ্যোক্তা লায়লা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ৬০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...