
আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও কসবা উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইসকফ সিরাপ ও গাঁজা উদ্ধার করেছে র্যাব ও থানা পুলিশ। অভিযানে ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজন পলাতক রয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুলাই) রাত আনুমানিক ২টা ৫ মিনিটে বিজয়নগর থানার কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬০ বোতল ইসকফ সিরাপসহ মোঃ জুনায়েদ চৌধুরী (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। সে নোয়াবাদী এলাকার আশিক চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৯ এর জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
একই দিনে ভোর ৬টা ১০ মিনিটে কসবা থানা পুলিশের একটি চৌকস দল কুটি ইউনিয়নের রানিয়ারা এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করে। অভিযানকালে মোঃ সুমন মিয়া (২৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। তবে অভিযানে তার সহযোগী তিন আসামী—আক্কাছ মিয়া (৪০), মোঃ মতিন মিয়া (৩৮) ও মোঃ সাইফুল ইসলাম (২৮)—পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
র্যাব ও পুলিশ সূত্র জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...