
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চরম আর্থিক সংকটে ভগ্নপ্রায় ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন আকলিমা বেগম (৬৫) নামে এক বিধবা নারী। উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মৃত আব্দুস ছামাদের স্ত্রী তিনি। সহায়-সম্বলহীন এই বৃদ্ধা নানা রোগে ভুগলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না।
পরিবারে উপার্জনের মতো কেউ নেই বললেই চলে। দুই ছেলে বিয়ের পর আলাদা সংসার করছেন, তারাও অভাবের মধ্যে দিন কাটানে। ফলে মায়ের দায়িত্ব নিতে পারছেন না তারা। আকলিমা বেগমের একমাত্র মেয়ে আজমিনা বেগম নিজেও বিধবা। তিনি অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে কোনোমতে দুই সদস্যের সংসার চালাচ্ছেন।
আজমিনা জানান, একদিন কাজ না পেলে মা-মেয়ে দু’জনকেই অনাহারে-অর্ধাহারে থাকতে হয়। এর মধ্যেই অসুস্থ মায়ের ওষুধের খরচ জোগানো তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, সরকারি খাস জমির ওপর বহু বছর আগে নির্মিত একটি মাটির ঘরে বসবাস করতেন তারা। তবে প্রায় চার বছর আগে ঘরটি ভেঙে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। আর্থিক অভাবে এখনো সেটি সংস্কার করা সম্ভব হয়নি। ঘরের টিনের চাল ভেঙে গেছে, দেয়াল ঝুঁকিপূর্ণ—সামান্য বৃষ্টি হলেই পানিতে ভিজে যায় ঘর, নির্ঘুম কাটে রাত।
স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার সহযোগিতা চেয়েও কোনো ফল পাননি বলে অভিযোগ করেছেন আজমিনা। ফলে চরম কষ্টে দিন পার করছেন মা-মেয়ে।
অসহায় এই পরিবারটি ঘর সংস্কারের জন্য প্রশাসনসহ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...