ভারতে মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে দুমকিতে মানববন্ধন

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ , ৯ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম আমির হোসাইন, পটুয়াখালীঃ ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় দুমকি উপজেলার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা, বদরপুর ও পাংগাশিয়া ইউনিয়ন শাখা যৌথভাবে পটুয়াখালী বরিশাল মহাসড়কের বদরপুর বাস স্ট্যান্ডে মানববন্ধন করেছেন।

পাঙ্গাশিয়া ইউনিয়ন শাখার সভাপতি, পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ ওসমান সোহেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মাওঃ কাজী আলাউদ্দিন, আলী আকবর খান, মাও. মামুনুর রহমান, মাও. মুহাম্মদ গোলাম মোস্তফা, মাও. নেছার উদ্দীন, মাও. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা ভারত অভিমুখী লংমার্স কর্মসূচি ঘোষণা করবো।

মন্তব্য লিখুন