
ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।’
রোববার সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম অব্যাহত রয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ব্যাহত হয় না, ততক্ষণ কোনো দ্বিপক্ষীয় সিদ্ধান্ত নেই। আমরা সামগ্রিকভাবে উদার বাণিজ্যকে গুরুত্ব দেই।’
এসময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘দৈনন্দিন ঘটনা সাধারণত দ্বিপক্ষীয় বাণিজ্যে তেমন কোনো প্রভাব ফেলে না। তবে গত মে মাসে ভারত কিছু স্থলবন্দর বন্ধ করে বাংলাদেশ থেকে পাট রপ্তানি সাময়িকভাবে বন্ধ করেছিল। এতে আমাদের রপ্তানি কমেছে, কিন্তু আমরা কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিইনি।’
তিনি আরও বলেন, ‘পাট রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত দেশীয় সরবরাহ ও জোগান নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। অন্য কোনো দেশের ক্ষতি করার উদ্দেশ্য এতে নেই। আমাদের নীতিমালা সবসময় দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করে তৈরি হয়।’
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...