
মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম: ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যৌথ বাহিনীর অতর্কিত হামলার প্রতিবাদে লোহাগাড়ায় ছাত্রসমাজ ও এনসিপি প্রতিনিধিরা বিক্ষোভ মিছিল করেন৷
শনিবার (৩০আগষ্ট) দুপুর ২ঘটিকার সময়ে লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেক শুরু করে মা ও শিশু হাসপাতাল থেকে চত্বর দিয়ে পুলিশ বক্সের সামনে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
এ সময়ে শিক্ষার্থী ও এনসিপি সদস্যরা ‘জুলাই যুদ্ধ আহত কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’, ‘নুরের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এসময়ে বক্তারা বলেন, একজন জাতীয় নেতা নুরুল হক নুরের ওপর হামলা এটাই প্রমাণ করে যে ইন্টেরিম সরকারে এখনো ফ্যাসিবাদীরা সক্রিয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত ও তাদের বিশ্বস্ত সেনাপ্রধানকে ব্যবহার করে ফ্যাসিবাদ চালু রেখেছিল। আওয়ামী লীগের সাংস্কৃতিক উইং নির্মূল না করা পর্যন্ত তাদের রাজনৈতিক আধিপত্যও নির্মূল হবে না।
তারা আরো বলেন,নুর শুধু ২০২৪ সালের জুলাই আন্দোলনের অগ্রনায়ক নন, তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ থেকে বর্তমান পর্যন্ত তিনি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সরব থেকেছেন।
নুরের ওপর হামলা আসলে জুলাই অভ্যুত্থানকারীদের ওপর হামলারই পূর্বাভাস। ইন্টেরিম সরকারের উচিত অবিলম্বে হামলায় জড়িত পুলিশ ও সেনাসদস্যদের জবাবদিহির আওতায় আনা। তা না হলে আবারও দেশে অভ্যুত্থানের ঝুঁকি তৈরি হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...