
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ভোগাই নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে সাজিত (২৬) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একইসাথে ২০টি ড্রেজার মেশিন ধ্বংস ও ১৮টি বাঁশের মাচাসহ বালু উত্তোলনে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি অপসারণ করা হয় ।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) দিনব্যাপী যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।
সূত্র জানায়, বাংলা ১৪৩১ সনে নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর কয়েকটি মৌজার ইজারার মেয়াদ সদ্য সমাপ্ত হয়েছে। এদিকে, মূল নদীতে বালু না থাকায় চলতি বাংলা ১৪৩২ সনের জন্য নতুন করে নদী দুটি ইজারা প্রদান করা হয়নি।
এ সম্পর্কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সতর্কতা ও নিষেধাজ্ঞা জারি করে প্রচারনা করা হয়। এরপরও কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল।
এরই প্রেক্ষিতে ভোগাই নদীর গোবিন্দনগর, ছয় আনী পাড়া, রাবারড্যাম, চারআনী পাড়া, বালুয়াকান্দা বাজার ও শিমুলতলা এলাকায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং বিশেষ টহল অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এসময় অবৈধ বালু পরিবহনের দায়ে ময়মনসিংহ জেলার চুরখাই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে সাজিতকে এক লাখ টাকা অর্থদণ্ড , ২০টি ড্রেজার মেশিন ধ্বংস ও ১৮টি বাঁশের মাচাসহ বালু উত্তোলনে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি অপসারণ করা হয়। একইসাথে ওই নদীর বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক ব্যানার স্থাপন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংশোধিত আইন ২০২৩ অনুসারে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, ভোগাই ও চেল্লাখালী নদী জেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি বাংলা সনের জন্য ইজারা দেওয়া হয়নি।
তাই কোনোভাবেই এই দুই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। যদি কোনো ব্যক্তি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযানে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ও ছাত্রদের সমন্বয়ে গঠিত একটি ভলানটিয়ার টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযানে সহায়তায় ছিলেন পুলিশ বাহিনী, ব্যাটালিয়ন আনসার ও এলাকাবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...