
মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জঃ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলাহাট থানা এলাকাবাসীসহ দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক।
এক শুভেচ্ছা বার্তায় ওসি আব্দুল বারিক বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে আত্মত্যাগ ও উৎসবের এক অপূর্ব সমন্বয় নিয়ে আসে। কোরবানির মূল শিক্ষা হলো মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার ও পশুবৃত্তিকে বিসর্জন দেওয়া। এই ঈদ আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ত্যাগের শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমভাবে উপভোগ করতে পারে, এটাই হোক আমাদের কাম্য। শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ঈদ উদযাপন যাতে আনন্দময় ও নিরাপদ হয়, সেজন্য ভোলাহাট থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।
ওসি আব্দুল বারিক সকলকে উৎসবমুখর পরিবেশে ও নিরাপদে ঈদ উদযাপনের অনুরোধ জানান এবং যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান করেন।
পরিশেষে, তিনি ভোলাহাটের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন। ঈদ মোবারক!
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...