
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এইচ. এম. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা বাকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং মধুখালী প্রেসক্লাবের সভাপতি সহ স্থানীয় সাংবাদিকরা।
সভায় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও সমাধানমূলক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত