
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন সোমবার বেলা ১১ টায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রওশনা জাহান।
উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত, মধুখালী থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তানজিম নাইম, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা পবিত্র কুমার, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সি আখতারুজ্জামান, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশসহ মধুখালি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে আইন শৃঙ্খলা উন্নতি, মাদক ও বাল্যবিবাহ নির্মূল, বাজার ব্যবস্থা তদারকি, ইভটিজিং প্রতিরোধ, জাটকা মাছ নিধন করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে, প্রত্যেক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সঠিক সময়ে অফিস করার জন্য সবাইকে অনুরোধ জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...