
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫” উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় ও কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) – এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল এবং সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃ কবির সরদার, উপজেলা রিপ্রেজেন্টেটিভ সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন, মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি চিকিৎসক ও নার্সসহ আরও অনেকে।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে মধুখালী উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে, যা চলবে ১৮ দিনব্যাপী।
এ ক্যাম্পেইনে ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছরের কম বয়সি শিশু-কিশোরদের টাইফয়েড প্রতিরোধক টিকা প্রদান করা হবে। মধুখালী উপজেলায় মোট ৫৯,৮৪৭ জন শিশুকে এই টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, তাই অভিভাবকদের উচিত তাদের সন্তানদের টিকাদান কার্যক্রমে সম্পৃক্ত করা। জনসচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...