
আমিনুল ইসলাম আহাদঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি নির্বাচনী আসনের মধ্যে ৩টি আসনে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত মনোনয়ন বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এসব মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
বাকি ৩টি আসনের মনোনয়ন বাছাই আগামী শনিবার অনুষ্ঠিত হবে।মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ২ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে ৪ জন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন—হাবিবুর রহমান ও নজরুল ইসলাম। আর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীরা হলেন—আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর।রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে ত্রুটি থাকায় এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “মনোনয়ন বাছাইয়ের প্রথম দিনে তিনটি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
তারা আইন অনুযায়ী আপিল করতে পারবেন। শনিবার বাকি তিনটি আসনের মনোনয়ন বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...