
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২০ ডিসেম্বর) র্যাব-১৪ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এবং মরদেহে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দিপু উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার লিংকিং সেকশনে কাজ করতেন। ঘটনার রাতে কাজ করার সময় তিনি সহকর্মীর সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন ও কারখানার কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
একপর্যায়ে উত্তেজিত জনতা কারখানার গেট ভাঙার চেষ্টা করলে গেটে থাকা নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত দিপুকে বাইরে বের করে দেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।
এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের লাশ নিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় এবং লাশ ঝুলিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর লাশ ভালুকা মডেল থানায় নেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...