
রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই আয়োজনের লালগালিচায় অংশ নিয়ে নজর কেড়েছেন দেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
উৎসবের উদ্বোধনী আয়োজনে ঝলমলে সোনালি গাউন ও ম্যাচিং জ্যাকেটে উপস্থিত হন ভাবনা। লালগালিচায় হাঁটার সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, “যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”
জানা গেছে, ডিজাইনার তন্বী কবির ঐতিহ্যবাহী মিরপুর কাতান মোটিফের নকশায় এই গাউনটি তৈরি করেছেন। এর সঙ্গে ছিল দৃষ্টিনন্দন জ্যাকেট ও মানানসই গয়না, যা তার লুককে আরও আকর্ষণীয় করে তোলে।
আজ (১৮ এপ্রিল) উৎসবে প্রদর্শিত হবে নির্মাতা আসিফ ইসলাম পরিচালিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আর্টকোর বিভাগে নির্বাচিত এই ছবিতে যাত্রাপালার ‘প্রিন্সেস’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। ছবিটির প্রচারণায় নির্মাতা ও প্রযোজক জান্নাতুল বাকের খানের সঙ্গে অংশ নিচ্ছেন তিনি।
মস্কো থেকে ভাবনার বার্তা, ‘যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে’
এর আগে গত ১৫ এপ্রিল মস্কো পৌঁছে লাল রঙের কাতান ওভারকোটে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেন ভাবনা। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, কিংবদন্তি কনস্তান্তিন স্তানিস্লাভস্কির শহরে এসে ভীষণ ভালো লাগছে তার।
উল্লেখ্য, পরিচালক আসিফ ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নির্বাণ’ ৪৬তম মস্কো উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে আবারও এই উৎসবে হাজির হয়েছেন তিনি। ছবিতে বাংলাদেশের লোকজ সংস্কৃতি যাত্রাপালার অন্তিম সময়ের গল্প তুলে ধরা হয়েছে।
মস্কো থেকে ভাবনার বার্তা, ‘যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে’
এছাড়া এবারের আসরে বাংলাদেশের আরও একটি চলচ্চিত্র জায়গা করে নিয়েছে। ‘অ্যাপোক্যালিপ্স নাউ’ বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা যুবরাজ শামীম পরিচালিত ‘অতল’, যা নেটপ্যাক প্রতিযোগিতা বিভাগেও অংশ নেবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক