
খাগড়াছড়ি প্রেসক্লাব গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে।
প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এক যৌথ বিবৃতিতে বলেন, “দেশের গণতন্ত্রের আপসহীন প্রতীক বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।” (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে একজন দৃঢ়, সাহসী ও আপসহীন নেত্রী ছিলেন। ব্যক্তিগত শোক ও প্রতিকূলতার মাঝেও তিনি দেশের জনগণের অধিকার ও গণতন্ত্রের জন্য নিরলসভাবে কাজ করেছেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর পরিবার ও দেশবাসীর প্রতি সমবেদনা জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত