
মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। নেত্রকোণার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- প্রিয়া খান (২২) ও তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়া।
ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়া খান এবং তার মা ও ভাইয়ের বিরুদ্ধে নেত্রকোণার আকপাড়া থানায় একটি নিয়মিত মামলা ছিল। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে আকপাড়া থানা পুলিশ এসে তাদেরকে ওই থানায় নিয়ে যান। তবে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...