
লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাহাদাত হোসেন নামের এক ইউনিয়ন যুবদল নেতাকে কুপিয়ে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। সোমবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাহাদাত হোসেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের বিলুপ্ত কমিটির সদস্য। এ ঘটনায় আহতের পিতা জামান মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
আহতের পিতা জামান মিয়া জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী খালেকের ছেলে আরিফ, সাদেক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে এলাকার যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছে।
বেশ কিছুদিন ধরে তার ছেলে পারভেজ মাদক ব্যবসায় বাঁধা দিয়ে আসছে। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার বিকেলে আমার ছেলেকে একা পেয়ে আরিফ, সাদেক ও তাদের বাবা খালেক ও মা রাসিদা বেগমসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার ছেলের মাথায়, হাতে, বুকে ও পেটে কুপিয়ে গুরতর জখম করে।
এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। বর্তমানে সে বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...