
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ধলা স্কুল এন্ড কলেজের খেলার মাঠে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ফাইনালে অষ্টম শ্রেণি ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মুখোমুখি হয়। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচে শেষ পর্যন্ত দশম শ্রেণি ৩-০ গোলে বিজয়ের গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নেতা ও ধলা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হাসান শামীম। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন তিনি।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আরিফা নাছরিন, সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন মানিক, শিক্ষক প্রতিনিধি জহিরুল ইসলাম, অভিভাবক সদস্য লুৎফর রহমান, সিনিয়র শিক্ষক ওয়াসেফ আল আজাদ, মোস্তাফিজুর রহমান বাচ্চু, আবুল কাশেম প্রমূখ।
আন্তঃশ্রেণি এ টুর্নামেন্ট ঘিরে পুরো বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও উপস্থিত দর্শনার্থীরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...