
আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. মাহমুদ হোসেন ভূইয়া তিনিই, এবং সঞ্চালনা করেন বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,তোমরা এখন কাদামাটির মতো কোমল। এখনই সময় নিজেদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার। মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে, কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের উপর।”
তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের চরিত্র গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা শুধু বইয়ের মাঝে সীমাবদ্ধ নয়, শিক্ষার মূল লক্ষ্য হলো মানবিক গুণাবলি অর্জন ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জহিরুল হক খোকন,
সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি,
জেলা বিএনপির সহসভাপতি এবিএম মোমিনুল হক,
যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম,
কোষাধ্যক্ষ মিজানুর রহমান,
বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মো. জমির হোসেন দস্তগীর, এবং চম্পকনগর কলেজের অধ্যক্ষ মো. আবদুস ছাত্তার সরকার।
বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...