• ঢাকা দেশজুড়ে
  • মানিকগঞ্জ জাদুঘরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মানিকগঞ্জ জাদুঘরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ , ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মানিকগঞ্জ জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক মরহুম আজহারুল ইসলাম ও মানিকগঞ্জ জাদুঘরের সহ-সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সহধর্মনী মানিকগঞ্জ জাদুঘরের সদস্য নিলুফা সুলতান মুকুলের অকাল মৃত্যুতে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

আজ ( ১১ এপ্রিল ২০২৫) শুক্রবার বিকাল ৫ ঘটিকায় পশ্চিম বান্দুটিয়া মানিকগঞ্জ জাদুঘর মিলানায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন মানিকগঞ্জ জাদুঘর ও আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘ।

আলোচনা ও দোয়া মাহফিল শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মনোয়ার হোসেন।

সভা সঞ্চালনা করেন কবি কাইয়ুম সাহজী। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ হাবিল উদ্দিন সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জাদুঘর। কবি জয়নাল আবেদীন সহ সভাপতি মানিকগঞ্জ জাদুঘর। ইজারুল খালিদ প্রধান উপদেষ্টা মানিকগঞ্জ জাদুঘর।

অধ্যাপক আবুল ইসলাম সিকদার, সহ-সভাপতি মানিকগঞ্জ জাদুঘর। ড. প্রিন্সিপাল ফারুক ( এন পি আই )
মানিকগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মানিকগঞ্জ। মানিকগঞ্জ জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক কবি সাহিত্যিক মরহুম আজহারুল ইসলামের ছেলে মোঃ কামরুল ইসলাম সোহাগ। আব্দুল মোন্নাফ খান মোঃ আওলাদ হোসেন প্রমূখ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন সহ আরো অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন মানিকগঞ্জে একটি
মাত্র জাদুঘর আমরা মরহুমের প্রতিষ্ঠান জাদুঘরকে এগিয়ে নিতে চাই সেই জন্য উপস্থিত সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

অধ্যাপক আবুল ইসলাম সিকদার বলেন আজকে আমি ভরাকান্ত হৃদয়ে আপনাদের প্রতি আমার পক্ষ থেকে মরহুমদের যে
শ্রদ্ধা জ্ঞাপন করছেন সেজন্য আমার পক্ষ থেকে
আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান।

মন্তব্য লিখুন

আরও খবর