• ঢাকা দেশজুড়ে
  • মানিকগঞ্জ পৌরসভাধীন বোয়ালিয়া শাপলা সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

মানিকগঞ্জ পৌরসভাধীন বোয়ালিয়া শাপলা সংঘের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ , ২ মে ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মানিকগঞ্জ শহরে বেওথা নদীর পারে বোয়ালিয়া শাপলার সংঘের প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়।খেলায় অংশগ্রহণ করে বোয়ালিয়া শাপলা সংঘের ফুটবল খেলোয়াড়রা।

আজ ২ মে ২০২৫ শুক্রবার বিকেল পাঁচটায় বেওথা নদীর পাড়ে ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন করে বোয়ালিয়া শাপলা সংঘ ।
খেলোয়াড়দের মধ্যে অংশগ্রহণ করে বিবাহিত এবং অবিবাহিত খেলোয়াড়গণ।

প্রীতি ফুটবল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালিয়া এলাকার মুরুব্বী মিজানুর রহমান মিজান,
মোঃ আনোয়ার হোসেন আনা (যুগ্ম আহবায়ক পৌর স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ)জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা
মোঃ এমদাদ হোসেন সহ শত শত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বোয়ালিয়া শাপলা সংঘের পক্ষে মিজানুর রহমান মিজান, মোহাম্মদ আনোয়ার হোসেন আনা এবং মোঃ আমজাদ হোসেন।
খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বিবাহিত দল এবং রানার্সআপ হয়েছে অবিবাহিত দল। বিবাহিত দলের পক্ষে অধিনায়ক শিমুল কাপ গ্রহণ করেন, এবং অবিবাহিত খেলোয়ারদের মধ্যে রানার্সআপ পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ শামীম।
পুরস্কার বিতরণ শেষে সবাইকে আনন্দে উল্লাসিত হতে দেখা গেছে।।