
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কর্তৃক মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধার সংসদের অসমর্থিত আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে সভা অনুষ্ঠিত হয়।
৩১শে জুলাই ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দুপুর
১১টায়: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার।
প্রতিবাদ সভা সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আজাহার হোসেন।
মুক্তিযোদ্ধা প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা হইতে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল বাছিত ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী সেলিম,বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন উদ্দিন নুরু, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ দারোগা, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা
মোঃ মোসলেম উদ্দিন খান, মুক্তিযোদ্ধা লোকমান হোসেনসহ আরো অনেকে।
বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান বক্তব্যে বলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কোন যাচাই-বাছাই না করে মানিকগঞ্জ জেলা কমিটি অনুমোদন দিয়েছে। এতে করে মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধারা অসম্মানিত হয়েছে।
অবিলম্বে মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদের অসম্মতি আহবায়ক কমিটি অনতিবিলম্বে বাতিলের জন্য বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে আহ্বান জানাচ্ছি।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া বলেন আমরা প্রয়োজনে বুক পেতে দিব তবুও এই কমিটিকে মেনে নিবে না। অবিলম্বে বাতিল করার জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে অনুরোধ করছি।
বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন নুরু বক্তব্যে বলেন আমাকে অবগত না করে কমিটিতে রাখা হয়েছে আমি এই সভা থেকে কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কমিটি হইতে আমাকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করছি।
বীর মুক্তিযোদ্ধা হযরত আলী সেলিম বলেন কোনোরকম যাচাই-বাছাই না করেই কেন্দ্রীয় কমিটি মানিকগঞ্জে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য বলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অসমর্থিত অনুমোদিত মানিকগঞ্জের সংসদ কমিটি আমরা মানি না অবিলম্বে বাতিল করার জন্য অনুরোধ করছি, সেই সাথে অনুমোদিত কমিটির তালিকা হইতে আমার নাম প্রত্যাহার করে নিচ্ছি।
অনুষ্ঠানে শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। শতাধিক বীর মুক্তিযোদ্ধা এক যুগে বলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মানিকগঞ্জের অসমর্থিত আহ্বায়ক কমিটি বাতিল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজন হলে আমরা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে প্রতিবাদ সমাবেশ করব।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...