• ঢাকা দেশজুড়ে
  • মানিকগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে নাগরিক ও সেবা গ্রহিতাদের মতবিনিময় সভা 

মানিকগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে নাগরিক ও সেবা গ্রহিতাদের মতবিনিময় সভা 

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ , ৩১ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

আজ মঙ্গলবার ( ৩১শে ডিসেম্বর ২০২৪) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য বিলকিস রেজা পরাগের সভাপতিত্বে এক মতবিনিময় সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

বারসিক ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় আয়োজিত এই  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মো. মকছেদুল মোমিন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস।

এই সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিনিধি মোরসেদুল আলম, বারসিকের আঞ্চলিক সমন্বয়ক বিমল রায়, প্রথম আলো পত্রিকার সাংবাদিক আব্দুল মোমিন, মাইটিভি ও দৈনিক বাংলার সাংবাদিকসহ স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যবৃন্দ।

বক্তারা স্বাস্থ্য বিভাগের বিদ্যমান নানা অসঙ্গতি তুলে ধরেন এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।