
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”- এই প্রতিপাদ্যে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে ডিসি কোর্ট প্রাঙ্গণ র্যালি এবং জেলা প্রশাসনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২ মার্চ ২০২৫) সকালে ১১টায় জেলা
প্রশাসকের অফিস প্রাঙ্গণ থেকে একটি সংক্ষিপ্ত র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
আলোচনা সভায় ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন এবং সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি বলে তিনি মনে করেন।
মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ
নাজিমুদ্দিনের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ মাহবুব ।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন প্রমুখ। এছাড়া ন্যাশনাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। অতীতের ভুলের দিকে না থেকে সবাইকে সম্মিলিতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমেই বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব।
আলোচনা সভা শেষে নতুন ভোটার ও এনআইডি সংশোধন আবেদন কারীদের মাঝে মানিকগঞ্জ জেলা প্রশাসক ডঃ মনোয়ার হোসেন মোল্লা জাতীয় পরিচয়পত্র বিতরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...