
মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আজ শনিবার ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হয় শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ ঢাকা বিভাগের খেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
তিনি বলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ বাংলাদেশের ৮টি বিভাগ এবং ২টি সাংগঠনিক বিভাগসহ মোট ১০টি বিভাগে এই খেলা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন ভেন্যুতে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিভাগের আওতাধীন মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই চারটি জেলার সেরা খেলোয়াড়দের সমন্বয়ে ‘লাল দল’ ও ‘সবুজ দল’ নামে দুইটি দল গঠন করা হয়। আজ শনিবার ৭ই ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ‘লাল দল’ বনাম ‘সবুজ দল’ মানিকগঞ্জ জেলা ভেন্যুতে টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণ করে।
এ সময় আফরোজা খান রিতা সাংবাদিকদেরসহ
আফরোজা খান রিতা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের খেলাধুলার পরিবেশ বিনষ্ট করে দিয়েছিল। দেশীয় সাংস্কৃতিক কর্মীরা মুক্তভাবে কাজ করতে পারেনি।
ঐ সময় ক্রীড়াঙ্গণে স্থবিরতা নেমে এসেছিল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্না কবির, সহ-সভাপতি এডভোকেট আজাদ হোসেন খান, এডভোকেট জহিরুল আলম লদি, অ্যাডভোকেট আতাউর রহমান ফরিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...