
দীর্ঘদিন ধরে রাজপথে সোচ্চার ইলিয়াস কাঞ্চন। সড়ক আন্দোলন করে যাচ্ছেন বহুবছর ধরে। সম্প্রতি তিনি সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে।
নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, ইলিয়াস কাঞ্চনের ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ব্যানারে রাজনৈতিক দলগুলো নিয়ে সেমিনার আয়োজন করতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনা করেছেন।
এ সময় ইলিয়াস কাঞ্চন মির্জা ফখরুলের কাছে ম্যাগাজিন তুলে দেন।
প্রসঙ্গত, জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে এ দায়িত্ব পালন করবেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক